ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফ্লোটিলা নৌবহরের সর্বশেষ জাহাজটিও আটক করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:১১, ৩ অক্টোবর ২০২৫
ফ্লোটিলা নৌবহরের সর্বশেষ জাহাজটিও আটক করলো ইসরায়েল

ত্রাণ নিয়ে গাজার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সর্বশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপকূলে পৌঁছার পরে ম্যারিনেট নামের ওই জাহাজটির দখল নেয় ইসরায়েলি সেনারা। শুক্রবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

 এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী।

লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা জোর করে জাহাজটিতে উঠে পড়ছে।

পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট জাহাজটিতে ছয়জন ক্রু আছে। এর আগে ম্যারিনেট বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছিল ইসরায়েল। ম্যারিনেট জাহাজটিই শুধু চলছিল। এবার সেটিরও দখল নেওয়া হলো।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়