মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মালয়েশিয়ায় মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার মালয়েশিয়ার রাজার সীলমোহরের রক্ষক এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় দেশটির মুসলমানরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সেহরি খাবেন এবং বৃহস্পতিবার থেকে প্রথম রোজা শুরু করবেন।
সীলমোহরের রক্ষক সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ মঙ্গলবার রাতে (১৭ ফেব্রুয়ারি) জানিয়েছেন, মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আদেশে এই তারিখ নির্ধারণ করা হয়েছে এবং শাসকদের সম্মতিতে এটি করা হয়েছে।
ঢাকা/শাহেদ