ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৬, ১ মার্চ ২০২৬  
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের একটি হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাতা এবং নাতি নিহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রভাবশালী সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

আরো পড়ুন:

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শনিবারের (২৮ ফেব্রুয়ারি) এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প এমন বিস্ফোরক দাবি করেন।

ট্রাম্প তার পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘খামেনি আর বেঁচে নেই’। যদিও এই তথ্যের স্বপক্ষে তিনি কোনো প্রমাণ বা সূত্র উল্লেখ করেননি।

ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা খামেনির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়