ঢাকা     শুক্রবার   ০৬ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২১ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সামরিক তদন্ত: ইরানে বালিকা বিদ্যালয়ে হামলায় ‘মার্কিন বাহিনী দায়ী’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ৬ মার্চ ২০২৬  
সামরিক তদন্ত: ইরানে বালিকা বিদ্যালয়ে হামলায় ‘মার্কিন বাহিনী দায়ী’

ইরানের মিনাব শহরের বালিকা বিদ্যালয়ে ‘যুক্তরাষ্ট্রের হামলায়’ নিহতদের গণজানাজা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক তদন্তে বলা হয়েছে, ইরানে বালিকা বিদ্যালয়ে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রের বাহিনী দায়ী। 

বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে তদন্তের প্রাথমিক তথ্য। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তদন্তকারীরা মনে করছেন, ওই হামলায় মার্কিন বাহিনী জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও এখনো নেওয়া হয়নি।

আরো পড়ুন:

গত শনিবার দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ধারণা করা হচ্ছে, এটি ছিল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা।

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহারেইনি প্রথমে জানান, ওই হামলায় প্রায় ১৫০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে পৌঁছায় বলে জানানো হয়।

এই হামলায় নিহত ছাত্রী ও স্কুলকর্মীদের স্মরণে চলতি ইরানে একটি গণজানাজার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে কোনো স্কুল, হাসপাতাল বা অন্য বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়