ঢাকা     শুক্রবার   ০৬ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২১ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে আবার বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ৬ মার্চ ২০২৬  
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে আবার বৈঠক 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রবল হামলার মধ্যেও সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী পরিষদ চতুর্থবারের মতো বৈঠকে মিলিত হয়, যেখানে সর্বোচ্চ নেতা নির্বাচনসহ যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই বৈঠকে সভাপতিত্ব করেন। ইরানের সংস্কারপন্থী পত্রিকা সার্গ জানিয়েছে, বৈঠকে মূলত বিশেষজ্ঞ পরিষদের বৈঠক ডাকার বিষয়টি আলোচনা করা হয়েছে। এই পরিষদেরই দায়িত্ব ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা।

আরো পড়ুন:

বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির প্রধান বিচারপতি গোরাম হুসেইন মোসেনি-এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি।

এ সময় তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও বিশদ আলোচনা করেন।

যুদ্ধ ঘোষণা ছাড়াই ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিনের হামলায় নিহত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। 

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়