ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে চায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ৬ মার্চ ২০২৬   আপডেট: ২১:৫২, ৬ মার্চ ২০২৬
ইরানের ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে চায় ইউক্রেন

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে চায় ইউক্রেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন।

জেলেনস্কি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ইরানি ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনের সাথে যোগাযোগ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে তিনি সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের নেতাদের সাথে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে কথা বলেছেন।

আরো পড়ুন:

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনীয় সহায়তা কেবল তখনই প্রদান করা হবে যদি এটি ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল না করে এবং যদি এটি রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের কূটনৈতিক প্রচেষ্টায় শক্তি যোগ করে।

তিনি বলেন, “যারা আমাদের ইউক্রেনকে, রাশিয়ার সাথে যুদ্ধের ন্যায্য অবসান ঘটাতে সাহায্য করে, আমরা তাদেরকে যুদ্ধ থেকে রক্ষা করতে সাহায্য করি।”

জেলেনস্কি জানান, তিনি মধ্যপ্রাচ্যে ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ পেয়েছেন এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞদের সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, “ইউক্রেন আমাদের নিরাপত্তা এবং আমাদের জনগণের জীবন রক্ষায় সহায়তা করে এমন অংশীদারদের সহায়তা করে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়