যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে তদবির করতে চায় ইসরায়েল
ইসরায়েলি অনুমান অনুযায়ী, মঙ্গল ও বুধবার ইরান থেকে ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত নয় থেকে দশ ঘণ্টা ধরে ইসরায়েল থেকে কোনো সতর্কতা বা সাইরেন বাজানোর কথা শোনা যায়নি। সম্ভবত তারা কোনো ইরানি ক্ষেপণাস্ত্র সনাক্ত করতে পারেনি। কিন্তু ইরান সম্প্রতি জানিয়েছে, তারা ইসরায়েলে আবারো আক্রমণ শুরু করেছে।
ইরানের ক্লাস্টার বোমার ওয়ারহেডের মুখোমুখি হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল। এগুলো আটকানো অত্যন্ত কঠিন। কারণ এগুলো বিভিন্ন দিকে ছিন্নভিন্ন হয়ে যায়।
রা উদ্বিগ্ন কারণ সামরিক বাহিনী বলেছে যে এবং আক্রমণ করতে পারে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ওপর ৯৫ শতাংশ পর্যন্ত আক্রমণ করতে চায়। তারা ৮০ শতাংশ ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সনাক্ত করতে পারে এবং এগুলোর ওপর হামলা চালাতে পারে।
কিন্তু উদ্বেগ রয়েছে যে, সামরিক বাহিনী হয়তো সমস্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক সনাক্ত করতে পারেনি। সেই কারণেই ইরান এখনো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম।
ইরান এবং হিজবুল্লাহর এই অব্যাহত আক্রমণের কারণে, ইসরায়েল মনে করে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রশাসনের কাছে তাদের তদবির করা দরকার। ইসরায়েল আশঙ্কা করছে, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের আগেই শেষ করে দেবেন। তাই তারা ইরানের যতটা সম্ভব লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করছে, একই সাথে লেবাননের ফ্রন্টকেও লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ঢাকা/শাহেদ