ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ৩০ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আবুধাবি, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১৪ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৩৩, ১৪ মার্চ ২০২৬
আবুধাবি, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি দাবি করেছেন, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের তিনটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান কয়েক দফায় ধারাবাহিক হামলা চালিয়েছে।

শনিবার (১৪ মার্চ) ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, অ্যাডমিরাল তাংসিরি নির্দিষ্ট করে জানান, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে এই আক্রমণ পরিচালনা করা হয়। তিনি দাবি করেন, এই হামলায় প্যাট্রিয়ট রাডার সিস্টেম, বিমান এবং বিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাংকে আঘাত হানা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের খারগ দ্বীপে চালানো হামলায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছে। সেন্টকম গত রাতে চালানো তাদের এই হামলাকে একটি ‘ব্যাপক মাত্রার সুনির্দিষ্ট হামলা’ হিসেবে দাবি করেছে।   

শনিবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তারা জানায়, এই হামলায় ইরানের নৌ-মাইন সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র স্টোরেজ বাঙ্কার এবং আরও বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন বাহিনী ইরানের ৯০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তবে সেখানে থাকা তেল অবকাঠামো অক্ষত রাখা হয়েছে।

এদিকে, একজন ইরানি কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, দ্বীপটি থেকে তেল রপ্তানি ‘পুরোদমে সচল’ রয়েছে এবং তেল কোম্পানিগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়