ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পশ্চিমবঙ্গে ভোট গণনার আগে ‘বিশেষ’ মিষ্টির চাহিদা তুঙ্গে

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৩ মে ২০২৬   আপডেট: ১৪:৫৯, ৩ মে ২০২৬
পশ্চিমবঙ্গে ভোট গণনার আগে ‘বিশেষ’ মিষ্টির চাহিদা তুঙ্গে

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগণনা সোমবার (৪ মে)। আপাতত ভোটারদের দেওয়া মতামত ইভিএম বন্দি। কে এগিয়ে, কে পিছিয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে বুথ ফেরত জরিপ।

পরিবর্তন না প্রত্যাবর্তন? সে উত্তর মিলবে সোমবার বেলা বারোটার মধ্যেই। তার আগে মিষ্টির দোকানগুলোতে চলছে বড় চার রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত মিষ্টি বিক্রির ধুম। 

আরো পড়ুন:

রাজনৈতিক উত্তাপের মাঝেই হাওড়ার শিবপুরের ব্যাতাইতলা এলাকার একটি মিষ্টির দোকানে তৈরি হচ্ছে রাজনৈতিক দলের প্রতীকচিহ্ন আঁকা ক্ষীরের সন্দেশ, যা ইতিমধ্যেই এলাকাজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। কোনো মিষ্টির উপর জোড়াফুল, কোনোটিতে পদ্মফুল, আবার কোনোটিতে কাস্তে-হাতুড়ি-তারা কিংবা হাতচিহ্ন- সবই ক্ষীর ও অর্গানিক রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

দোকানের মালিক সৈকত পাল জানান, ২০১১ সালের ঐতিহাসিক পরিবর্তনের নির্বাচন থেকেই তিনি প্রতীক সম্বলিত মিষ্টি বিক্রি শুরু করেন। তার কথায়, “প্রতিবারই ভোটের আগে এই মিষ্টির চাহিদা বাড়ে। এবারও দেদার বিক্রি হচ্ছে। ১৫ দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছি।” 

তিনি আরো জানান, শুধু সাধারণ মানুষই নয়, রাজনৈতিক দলের কর্মী-সমর্থক এবং প্রার্থীরাও এই মিষ্টি কিনছেন। প্রচারের জন্য এই বিশেষ সন্দেশ নিচ্ছেন বলে দাবি তার। শুধু ব্যাতাইতলা নয়, এই দোকানের শাখাগুলোতেও একইভাবে চলছে ‘ভোটের মিষ্টি’র বিক্রি। ভোটের উত্তেজনার মাঝে মিষ্টির মিষ্টতা মানুষের মনে আনন্দের আবহ তৈরি করছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়