ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালতে ডিআইজি মিজান

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৭, ২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালতে ডিআইজি মিজান

নিজস্ব প্রতিবেদক :  আদালতে হাজির করা হয়েছে সাময়িক বরখাস্ত পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তাকে আদালতে নেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শাহবাগ থানা থেকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এর আগে সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগাম জামিনের জন্য যান হাইকোর্টে। তখন তার আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় মিজানকে তাৎক্ষণিক হাইকোর্ট পুলিশের হাতে তুলে দেন আদালত। গ্রেপ্তারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়।

এর আগে গত ১৯ জুন মিজানুর রহমানের স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করার নির্দেশ দেন আদালত।

নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিলো দুদক। কিন্তু এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠে।

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়