ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয় পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)  রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

তিনি লেখেন, স্মরণ করছি ১৯৭১ এ লাখো শহীদদের। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে । স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতা কর্মীকে যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।

বিএনপির মহাসচিব বলেন, “দলের চেয়ারপারসন তারেক রহমান, আমার দলের নেতা কর্মি, হিন্দু মুসলিম বৌদ্ধ্ খ্রিস্টান আদিবাসি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য । ধন্যবাদ জানাই ইন্টেরিম সরকার, আইন শৃংখলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে।” 

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকল প্রকার বিজয় মিছিল থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন তিনি। পরিবর্তে বাদজুম্মা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হলো।

তিনি বলেন, “দায়িত্ব অনেক বেড়ে গেলো। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।” 

মির্জা ফখরুলের আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৫১ ভোট।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়