গোপালগঞ্জে আ.লীগের ঘাঁটিতে বিএনপির হাসি
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে জয়ী বিএনপির প্রার্থীরা।
গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত নির্বাচনে এখানকার তিনটি আসনে একক আধিপত্য ধরে রেখেছিল দলটি। পরিবর্তিত প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়নি তারা। তবে, অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন। এই আসনগুলোতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
গোপালগঞ্জ-১: এই আসনের ১৩৮ কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭১ হাজার ৫৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়া পেয়েছেন ৫৪ হাজার ৪৬৪ ভোট।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে মাত্র একবার বিএনপির প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন।
গোপালগঞ্জ-২: ১৫১ কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপির কে এম বাবর পেয়েছেন ৪০ হাজার ৪৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন
৩৩ হাজার ৩৯ ভোট।
গোপালগঞ্জ-৩: ১০৮ কেন্দ্রের ফলাফলে বিএনপির এস এম জিলানী পেয়েছেন ৬০ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।
ঢাকা/বাদল/মাসুদ