ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুগদা থেকে হেফাজত নেতা গ্রেপ্তার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২১  
মুগদা থেকে হেফাজত নেতা গ্রেপ্তার 

হেফাজতে ইসলামের নেতা মুফতি রেজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের দল।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে রফিকীকে মুগদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

আরো পড়ুন:

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন স্থানে হেফাজত তাণ্ডব ও নাশকতা চালায়। এ ঘটনার সঙ্গে রফিকী জড়িত ছিলেন, এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরে প্রযুক্তির সহযোগিতা নিয়ে মুগদা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়