ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্র মামলায় জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৫:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২২
অস্ত্র মামলায় জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীর যাবজ্জীবন

জি কে শামীম (ফাইল ফটো)

অস্ত্র আইনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আট জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার (২৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। 

আরো পড়ুন:

গত ২৮ আগস্ট মামলার যুক্তিতর্কের শুনানি শেষে আদালত রায়ের জন‌্য আজকের দিন ধার্য‌্য করেন। 
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, জি কে শামীমের সহযোগী সাত দেহরক্ষী মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।

জি কে শামীমের অস্ত্র মামলায় তদন্ত সংস্থা র‌্যাব ২০১৯ সালের ২৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২০২০ সালের ২৮ জানুয়ারি একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন।

প্রসঙ্গত, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনে তিনটি মামলা করা হয়।

ঢাকা/মামুন/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়