ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৭ আগস্ট ২০২৩   আপডেট: ১৮:০৫, ৭ আগস্ট ২০২৩

মানহানিকর বক্তব্য দেওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (৭ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ মনসুর রিপন মামলার বিষয় নিশ্চিত করে জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। এতে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়ছে। 

আজ দুপুর ১২ টার দিকে মামলা করতে আদালতে যান হিরো আলম।

এর আগে রোববার (৬ আগস্ট) রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) যান হিরো আলম। ডিবি কার্যালয় থেকে বের হয়ে আদালতে মামলা করার কথা জানান তিনি। 

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে 'অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা অর্ধপাগল নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।  

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়