ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুলশান থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪
গুলশান থেকে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানের একটি চায়ের দোকানের ভেতর থেকে মো. রফিক ও সাব্বির নামে ২ জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ বলেন, গুলশান-২ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের কলা কেটে হত্যা করা হয়েছে। দুজনে ওই চায়ের দোকানে কাজ করতেন। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে- তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করছে।

নিহতদের মধ্যে রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়। তারা গুলশান ওই চায়ের দোকানে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

/মাকসুদ/এসবি/ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়