ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

ছরোয়ার আলম। ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকের’ ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। 

আরো পড়ুন:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, “তাকে আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।”

জামায়াতের আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে ‘নারী বিদ্বেষী’ এক পোস্ট ঘিরে গত কয়েকদিন ভোটের প্রচারের মধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

এ ঘটনায় হাতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এছাড়া, গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতের একটি প্রতিনিধি দল সরাসরি বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। তারা ২৪ ঘণ্টার মধ্যে হ্যাকারদের শনাক্ত করার দাবি জানিয়েছিল। এরপরই ডিবি পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বঙ্গভবনের ওই  কর্মকর্তাকে আটক করে।

ঢাকা/এমআর/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়