ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় সিঁধ কেটে বাড়িতে ঢুকে টাকা-স্বর্ণ চুরি, গণপিটুনিতে নিহত ১

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ৮ মে ২০২৬   আপডেট: ১৫:২৯, ৮ মে ২০২৬
বগুড়ায় সিঁধ কেটে বাড়িতে ঢুকে টাকা-স্বর্ণ চুরি, গণপিটুনিতে নিহত ১

বগুড়ার শিবগঞ্জে উপজেলার ঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে সিঁধ কেটে বাড়িতে প্রবেশ করে চোররা।

বগুড়ার শিবগঞ্জে সিঁধ কেটে বাড়িতে ঢুকে চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটকের পর গণপিটুনিতে সেলিম ফকির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত সেলিম ফকির কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার সিদ্দিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে চোররা প্রবেশ করে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় চোররা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে আটক করে। পরে উত্তেজিত জনতার মারধরে ঘটনাস্থলেই সেলিম ফকিরের মৃত্যু হয়।

চুরি সংঘটিত হওয়া বাড়ির পূর্ণিমা সাহা জানান, সিঁধ কেটে দুই চোর তাদের ঘরে প্রবেশ করে। ঢুকেই তাকে ও তার শিশু সন্তানকে চাকুর মুখে জিম্মি করে। তারা ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তার পরনে থাকা গয়নাও নিয়ে যায়। পালানোর সময় চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে একজনকে আটক করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে শিবগঞ্জ, কাহালু ও দুপচাঁচিয়া থানায় মোট ছয়টি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়