ওভেনের উপর থালাবাসন রাখলে ঘটতে পারে দুর্ঘটনা
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: চ্যাটজিপিটির সাহায্যে তৈরি
ছোট ফ্ল্যাটে জায়গার সংকট থাকে। রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গা কম থাকায় অনেকেই মাইক্রোওয়েভ ওভেনের উপরের অংশটিকে তাক হিসেবে ব্যবহার করেন। দেখা যায় যে, ওভেনের উপর কাপ-প্লেট, বিস্কুটের কৌটা কিংবা বিভিন্ন রান্নার সামগ্রী সেখানে রেখে দেওয়া হয়। কিন্তু এতে অজান্তেই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।
ভেন্টিলেশন বন্ধ হয়ে যেতে পারে
মাইক্রোওয়েভ ব্যবহারের সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই তাপ বের হওয়ার জন্য যন্ত্রটির গায়ে ও উপরের দিকে ভেন্টিলেশন থাকে। উপরে জিনিসপত্র রাখলে এই তাপ বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। ফলে অতিরিক্ত তাপে যান্ত্রিক ত্রুটি এমনকি বিস্ফোরণের ঝুঁকিও বাড়তে পারে।
উপরে রাখা জিনিস নষ্ট হতে পারে
ওভেনের উপর জিনিস রাখলে অতিরিক্ত তাপে বেঁকে যেতে পারে, কৌটায় বিস্কুট বা খাবার রাখলে নরম হয়ে যেতে পারে, এমনকি সিরামিক বাসনেও চিড় ধরার আশঙ্কা থাকে।
অতিরিক্ত ভারে যন্ত্রের ক্ষতি
ভারী জিনিস মাইক্রোওয়েভের ওপর রাখলে যন্ত্রটির উপরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি ভেঙেও যেতে পারে।
সতর্কতা: মাইক্রোওয়েভের উপর সরাসরি জিনিস না রেখে প্রয়োজনে একটু ফাঁকা জায়গা রেখে আলাদা লোহার বা কাঠের শেলফ ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে মাইক্রোওয়েভের তাপ বের হওয়ার পথ খোলা থাকে। রান্নাঘরের ছোট জায়গা ব্যবহারে সচেতনতা বজায় রাখলেই দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।
ঢাকা/লিপি