ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কর্মস্থলে যোগ দিলেন ৫ হাজার নার্স

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কর্মস্থলে যোগ দিলেন ৫ হাজার নার্স

সম্প্রতি নিয়োগ পাওয়া ৫ হাজার ৫৪ জন নার্স কর্মস্থলে যোগ দিয়েছেন।

বুধবার (১৩ মে) স্বাস্থ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৫ হাজার ৫৪ নার্সকে আজকের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সে নির্দেশ মোতাবেক তারা স্ব স্ব কর্মস্থলে যোগ দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের অডিটোরিয়ামে নবনিযুক্ত নার্সদের বরণ করে নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ১০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৩ মে (বুধবার) তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়।

 

ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়