ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসিনা-রাজাপাকসে বৈঠক চলছে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২০ মার্চ ২০২১   আপডেট: ১১:৫৩, ২০ মার্চ ২০২১
হাসিনা-রাজাপাকসে বৈঠক চলছে

ফাইল ছবি

বাংলাদেশ এবং শ্রীলংকার প্রতিনিধিদলের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে।

শনিবার (২০ মার্চ) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আনুষ্ঠানিক বৈঠক শুরুর আগে দুই নেতা একান্তে কিছু সময় অতিবাহিত করেন। এর আগে শ্রীলংকার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা টাইগার গেটে রাজাপাকসেকে স্বাগত জানান।

বৈঠকে শেষে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে রাজাপাকসে শুক্রবার সকালে দুই দিনের সফরে ঢাকা পৌঁছেন।

সূত্র: বাসস

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়