ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১ লাখ ভোটে হারলেন তাহেরী

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
১ লাখ ভোটে হারলেন তাহেরী

মো. গিয়াস উদ্দিন তাহেরী। ফাইল ফটো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ইসলামী ঐক্য ফ্রন্ট প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী হেরে গেছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল থেকে এক লাখ ৩ হাজার ৭৪৯ ভোট কম পেয়ে হেরে যান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে হবিগঞ্জের জেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মঈনুল হক বেসরকারি ফল ঘোষণা করেন।

আরো পড়ুন:

জানা গেছে, নির্বাচনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী ঐক্য ফ্রন্ট প্রার্থী আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন।

ঢাকা/মামুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়