ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার থেকে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ কার্যকর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ৩০ মার্চ ২০২১   আপডেট: ১৩:৪৭, ৩০ মার্চ ২০২১
বুধবার থেকে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ কার্যকর

ফাইল ছবি

করোনার সংক্রমণ বাড়ায় সরকার ১৮টি জরুরি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে গণপরিবহনে ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে। সেই নির্দেশনার আলোকে আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

মঙ্গলবার (৩০ মার্চ) এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরো পড়ুন:

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের গণপরিবহনের মালিক শ্রমিকদের এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন। তিনি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। 

এ সময় ওবায়দুল কাদের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানায় অর্ধেক জনবল দ্বারা পরিচালনা এবং উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

ওবায়দুল কাদের বলেন, এখন থেকে রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের যেকোনো কার্যক্রম বাইরে করা যাবে না।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে কার্যক্রম পালনের আহ্বান জানান তিনি। 

ওবায়দুল কাদের ব‌লেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে চট্টগ্রাম বিভাগে - আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে - আহমদ হোসেন, রংপুর বিভাগে - সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন।

পারভেজ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়