ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লকডাউনের প্রথমদিন: আব্দুল্লাহপুর টু মিরপুর

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:০১, ৫ এপ্রিল ২০২১
লকডাউনের প্রথমদিন: আব্দুল্লাহপুর টু মিরপুর

গাড়ির জন‌্য অপেক্ষায় মানুষ। ছবিটি আব্দুল্লাহপুর থেকে তোলা (ছবি: রাইজিংবিডি)

সোমবার (৫ এপ্রিল) রাজধানীর সকালটা শুরু হয় অন‌্যদিনের চেয়ে ব‌্যতিক্রম।  সকাল ৬টা থেকে শুরু হয়েছে লকডাউন।  সড়কে বাস দেখা যায়নি। তবে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার আধিক্য ছিল। চলছে ব্যক্তিগত গাড়িও।  

সকাল ৯টায় আব্দুল্লাহপুরে গিয়ে দেখা যায়, অফিস ও বিভিন্ন গন্তব‌্যে যেতে লোজনের প্রচণ্ড ভিড়। গণপরিবহন না পেয়ে অনেকেই সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় যাচ্ছেন।  বেশির ভাগ মানুষই কর্মস্থলে যেতে দাঁড়িয়ে আছেন গাড়ির অপেক্ষায়।  এ সময় বারডেম হাসপাতালে যেতে গাড়ির  অপেক্ষা করছেন নজরুল ইসলাস।  তিনি বলেন, সিএনজি তো অনেক ভাড়া চাচ্ছে। ৬০০ টাকা চায়।  এত টাকা দিয়ে কীভাবে যাবো?

আরো পড়ুন:

পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষ। ছবিটি আব্দুল্লাহপুর থেকে তোলা (ছবি: রাইজিংবিডি)

সকাল সাড়ে ৯টায় বিমানবন্দর সড়কে দেখা যায় একই চিত্র।  চাকরিজীবী মানুষকে বিপাকে পড়তে হয়েছে। পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছে দেখা গেছে অধিকাংশ অফিসগামী মানুষকে। 

সকাল ১০টায় মিরপুর-১২ নম্বরে গিয়ে দেখা যায়, কোনো পরিবহন না পেয়ে হেঁটেই অনেকে অফিস যাচ্ছেন।  বেসরকারি কোম্পানিতে কর্মরত রিপন উদ্দিন।  তিনি বলেন, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দিগুণ ভাড়া নিচ্ছে।  তাই হেঁটেই যাচ্ছি।

লকডাউনের প্রথম দিন। ছবিটি বিমানবন্দর থেকে তোলা (ছবি: রাইজিংবিডি)

সাড়ে ১০টায় মিরপুর-১ নম্বরে দেখা যায়, রাস্তায় প্রচুর রিকশা চলছে।  এখানে দায়িত্ব পালনরত একজন ট্রাফিক কনস্টেবল জানান, লকডাউনের প্রথম দিন চলছে।  স্বাস্থ‌্যবিধি মানতে সবাইকে আমরা সচেতন করছি।

আরও পড়ুন: মিরপুরে লকডাউনের প্রথম সকাল

                   দুর্ভোগ ও ভোগান্তিতে অফিস যাত্রীরা

এসবি/টিই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়