ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ১১ হাজার, একদিনে মৃত্যু ১০১

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৪১, ২৫ এপ্রিল ২০২১
করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ১১ হাজার, একদিনে মৃত্যু ১০১

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫৩ জনে।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।

এর আগে শনিবার (২৪ এপ্রিল) করোনায় ৮৩ জন মারা যান।  ২ হাজার ৬৯৭ জন করোনা আক্রান্ত হন।

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়