ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোহাম্মদপুরে আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ৩০ মে ২০২১  
মোহাম্মদপুরে আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশু মুরসালীন (২) মারা গেছে।

রোববার (৩০ মে) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনে দগ্ধ তার মা-বাবা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন:

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ সঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে মুরসালীনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। 

শনিবার ২৯ মে রাতে মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এতে তিন জন দগ্ধ হন। 

আরও পড়ুন: মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়