ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কড়াইল বস্তি এলাকায় আগুন নিয়ন্ত্রণে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২ অক্টোবর ২০২১  
কড়াইল বস্তি এলাকায় আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

বনানীর কড়াইল বস্তির পাশে টিনশেড ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে তিনটি ঘর পুড়ে গেছে।

শনিবার (২ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত বস্তির পাশের তিনটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি ঘর পুড়ে গেছে।’

এর আগে পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। সেসময় কড়াইল বস্তিতে আগুন লেগেছে বলে প্রচার করা হয়। এ ঘটনায় কোনো হাতহতের খবর পাওয়া যায়নি।
 

ঢাকা/মাকসুদ/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়