ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শনিবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২০ মে ২০২২   আপডেট: ১৫:৫৮, ২০ মে ২০২২
শনিবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

সরবরাহ লাইন পরিবর্তনের জন্য আগামীকাল শনিবার (২১ মে) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২০ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসলাইনের জরুরি কাজের জন্য আগামী ২১ মে (শনিবার) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর মিরপুর-১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএইচএস এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

 

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়