ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১১ এপ্রিল ২০২৩  
চকবাজারের আগুন নিয়ন্ত্রণে 

রাজধানীর চকবাজারে সিরামিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে আগুন লাগে। নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টা ৫ মিনিটে। 

আরো পড়ুন:

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিসমিল্লাহ টাওয়ারের পাশের ৫ তলা ভবনে সিরামিকের গোডাউনে লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  

তিনি জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়