ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবির কার্জন হলের পাশে গাছে ঝুলে ছিলো যুবকের মরদেহ

প্রকাশিত: ১২:১৬, ২৩ জুন ২০২৩  
ঢাবির কার্জন হলের পাশে গাছে ঝুলে ছিলো যুবকের মরদেহ

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল সংলগ্ন একটি গাছ থেকে মো. রুবেল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ বলেন, আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি পরীক্ষা শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি, বাবা-মায়ের মৃত্যুর কারণে ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলো। সে বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতো। আত্মীয়-স্বজন তার খোঁজখবর নিতো না। এসব কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত যুবকের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম রঙ্গিলা (মৃত)। 

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়