ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে ইফতার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২০ মার্চ ২০২৪  
ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে ইফতার

ভারতীয় হাইকমিশন মঙ্গলবার রাতে ঢাকায় এক ইফতার অনুষ্ঠান আয়োজন করে। ইফতার অনুষ্ঠানটি পরিণত হয়েছিল রাজনীতিবিদ, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও সংস্কৃতি অঙ্গনসহ সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা।

এতে সরকার, আইনসভা, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, একাডেমিয়া, ব্যবসায়িক, গণমাধ্যমকর্মী, সংস্কৃতি অঙ্গনের মানুষসহ বিভিন্ন অঙ্গনের ৪০০ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন।

তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনের ওপর জোর দেন এবং ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত আমাদের বিশেষ ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার উল্লেখ করেন, এই ইফতার জমায়েত মানুষে-মানুষে গভীর বন্ধনেরও প্রতীক, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি বিনির্মাণ করে।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়