ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২২ পু‌লিশ কর্মকর্তাকে ডিএম‌পি‌তে বদ‌লি

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১ সেপ্টেম্বর ২০২৪  
২২ পু‌লিশ কর্মকর্তাকে ডিএম‌পি‌তে বদ‌লি

পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদ‌লি ক‌রে‌ছে সরকার। এ‌দের ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হ‌য়ে‌ছে।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে।

তারা হলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ তাহেরুল হক চৌহান, মো. শামীম হোসেন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. ছালেহ উদ্দিন,  মো. সারোয়ার জাহান, আবুল ফজল মহাম্মদ তারিক হোসেন খান, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মো. নজরুল ইসলাম, এপিবিএন-১২ এর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পুলিশের ঢাকা (টিআর) পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, আরআরএফ রংপুর অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. রেজাউল করিম, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা, পুলিশের ঢাকা (টিআর) পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আমির খসরু, ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, আরএমপির উপ-কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিআইডির বিশেষ পুলিশ সুপার তাহমিনা তাকিয়া, র‌্যাবের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এবং র‌্যাবের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।

নঈমুদ্দীন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়