ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কূটনীতিকদের নির্বাচনি প্রস্তুতি জানাবে ইসি, থাকবে না মিডিয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১০, ২৪ জানুয়ারি ২০২৬
কূটনীতিকদের নির্বাচনি প্রস্তুতি জানাবে ইসি, থাকবে না মিডিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং করবে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কূটনীতিকদের উদ্দেশে ব্রিফিংয়ের আয়োজন করেছে ইসি।

আরো পড়ুন:

শনিবার (২৪ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য দিয়েছেন।

মল্লিক জানান, ব্রিফিংটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না। ব্রিফিং শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো কূটনীতিকদের অবহিত করতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ব্রিফিংয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের পাশাপাশি জাতিসংঘসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

এদিকে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচার শুরু হয়েছে। প্রচার চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়