ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রী তারেকের বাসভবন ও অফিস হচ্ছে যেখানে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেকের বাসভবন ও অফিস হচ্ছে যেখানে

মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আপাতত নিজ বাসভবনেই থাকবেন তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংস্কার শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। সে পর্যন্ত তিনি বর্তমানে যেখানে অবস্থান করছেন, সেখানেই থাকার কথা রয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, যমুনার সংস্কার শেষ হলে সেখানে প্রধানমন্ত্রীর ওঠার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নতুন প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী ও আধুনিক বাসভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।যদিও সেই প্রকল্প এখনো চূড়ান্ত হয়নি।সম্ভাব্যভাবে শেরেবাংলা নগর এলাকায় নতুন বাসভবন নির্মাণের চিন্তা করা হচ্ছে।

আরো পড়ুন:

বর্তমানে যমুনায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অতীতেও বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারা এই ভবনেই অবস্থান করেছেন।

প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের মঈনুল রোডের বাসভবনে ছিলেন। অন্যদিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে গণভবনে অবস্থান করতেন, যা বর্তমানে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এদিকে, দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান নিয়মিত অফিস করবেন প্রধানমন্ত্রী কার্যালয় থেকেই। মন্ত্রীদের দপ্তর ও প্রশাসনিক কার্যক্রমের জন্য সচিবালয়সহ সংশ্লিষ্ট সব জায়গায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়