ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের নির্দেশ ইসির

আগামী ২ মার্চ অনুষ্ঠিতব্য ৮ম জাতীয় ভোটার দিবসের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটার দিবস উপলক্ষে গঠিত সব কমিটির আহ্বায়ক এবং মাঠ পর্যায়ে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২ মার্চ ৮ম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

এতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়