ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খতিব ইমাম মুয়াজ্জিনদের সম্মানির নামে প্রতারণা: সতর্কতার আহ্বান

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ১ মার্চ ২০২৬   আপডেট: ২০:৫২, ১ মার্চ ২০২৬
খতিব ইমাম মুয়াজ্জিনদের সম্মানির নামে প্রতারণা: সতর্কতার আহ্বান

খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছে ইসলামিক ফাউন্ডেশন।

র‌বিবার (১ মার্চ) প্রতিষ্ঠান‌টির এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, সম্প্রতি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানি দেওয়ার প্রলোভন দেখিয়ে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদেরকে বিভ্রান্ত করছেন। এই প্রতারক চক্র সম্মানি পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে অর্থ প্রেরণ কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে। এ বিষয়ে প্রকৃত তথ্য হলো— সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে এ কমিটিকে সহযোগিতা করছে । এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরূপ তথ্য সংগ্রহ ভাতা বা সম্মানি প্রদানের নিশ্চয়তা বহন করে না।

এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সাথে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়