ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেমরায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৩ মার্চ ২০২৬  
ডেমরায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারীর মৃত্যু

ফাইল ফটো

ঢাকার ডেমরায় চারতলা ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

রবিবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাপাড়ার মোমিনবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নিহতের ছেলে মোহাম্মদ বাপ্পি জানান, মোমিনবাগে র নিজস্ব চারতলা বাড়িতে থাকেন তারা। সন্ধ্যার দিকে তার মা চারতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গায় পড়ে যান। শব্দ পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়