ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছবিতে মায়ের সঙ্গে তারকারা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছবিতে মায়ের সঙ্গে তারকারা

মায়ের সঙ্গে হাস্যোজ্জ্বল জয়া আহসান

আজ বিশ্ব মা দিবস। মাকে ভালোবাসার জন্য বিশেষ দিনক্ষণের প্রয়োজন না থাকলেও সম্মান জানানোর জন্য বছরের এই দিন উদযাপন করা হয়।

মমতাময়ী মাকে উৎসর্গ করে বিশেষ এ দিন উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল নানা আয়োজন করে থাকে। যদিও করোনা প্রকোপের কারণে এবার আয়োজন সীমিত।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে ভালোবাসার কথা ব্যক্ত করছেন তারকা সন্তানেরা। পাশাপাশি মায়ের সঙ্গে তোলা ছবি অনেকে প্রকাশ করছেন। মায়ের সঙ্গে তারকাদের এসব ছবি নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশোর অভিনয় ক্যারিয়ারে তার মায়ের ভূমিকা অনেক বলে জানান তিনি

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। মা ও বোনদের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি

 

মায়ের সামনে হাস্যোজ্জ্বল মেয়েটি এ সময়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী

 

মায়ের সঙ্গে ক্যামেরাবন্দি জিয়াউল ফারুক অপূর্ব। এই অভিনেতার জীবনে যা কিছু প্রাপ্তি তা মায়ের অনুপ্রেরণায়

 

বিদ্যা সিনহা মিমের আজকের এ অবস্থানে আসার পেছনে মায়ের অবদানই সর্বাধিক। প্রিয় মায়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই চিত্রনায়িকা

 

মায়ের সঙ্গে আনন্দঘন একটি মুহূর্ত বন্দি করেছেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা



ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়