ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক-জোবায়দার দণ্ডের প্রতিবাদে নানা কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ৫ আগস্ট ২০২৩   আপডেট: ০৮:৪০, ৫ আগস্ট ২০২৩
তারেক-জোবায়দার দণ্ডের প্রতিবাদে নানা কর্মসূচি

তারেক রহমান ও জোবায়দা রহমান (ফাইল ফটো)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলো সমাবেশ, সভা ও মানববন্ধনের আয়োজন করেছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিট জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ, ১১টা ৩০ মিনিটে পল্টন মোড়ে প্রতিবাদ সভা এবং দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদদের আয়োজনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় ও পেশাজীবী নেতারা। সঞ্চালনা করবেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী। 

জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

ড্যাব আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এতে সভাপতিত্ব করবেন ড্যাব’র সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। সঞ্চালনা করবেন সংগঠনটির মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

মেয়া/রফিক    

সর্বশেষ

পাঠকপ্রিয়