‘পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না, লাশ পড়ে থাকবে রাস্তায়’
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জয়নাল আবেদীন শিশির ও হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার স্ক্রীনসট
“পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না, লাশ পড়ে থাকবে রাস্তায়” এমন হুমকির পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির। এ ঘটনায় তিনি হাতিরঝিল থানায় নিজ ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানান।
পোস্টে তিনি লিখেন, “আজকে আমাকে এই নম্বর থেকে অফলাইন-অনলাইনে বারবার হত্যার হুমকি দিচ্ছে। হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? আমরা লড়াই করার জন্যই তো পৃথিবীতে এসেছি। জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা নয় কি?"
শিশির লিখেন, "ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চলবে, জবাব চলবে, লড়াই চলবে। আমরা থামতে জানি না, আমরা থামব না।”
পোস্টে তিনি একটি হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় স্ক্রীনসটের ছবি যোগ করেন। সেখানে লেখা আছে, "তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।"
হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া ওই ব্যক্তি নিজেকে হোসাইন জাহিদ নামে পরিচয় দেন।
ঢাকা/রায়হান/ইভা