ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিবন্ধীদের কথা শুনলেন জাইমা, তুলে ধরলেন ইউনিভার্সাল ডিজাইনের গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবন্ধীদের কথা শুনলেন জাইমা, তুলে ধরলেন ইউনিভার্সাল ডিজাইনের গুরুত্ব

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন,“প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা মানে শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা ভাবা নয়, বরং পুরো সমাজের জন্য সমান ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

বিএনপি আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ—শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সাথে’ শীর্ষক অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমান ইউনিভার্সাল ডিজাইনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “ইউনিভার্সাল ডিজাইন এমন একটি ধারণা, যা শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নয়; শিশু, বয়স্ক, প্র্যাম ব্যবহারকারীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও নিরাপদ করে তোলে।”

প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, “নানান সীমাবদ্ধতা ও কষ্টের মধ্যেও আপনারা যে সক্ষমতা ও সাফল্যের পরিচয় দিয়েছেন, তা দেশ ও জাতির জন্য গর্বের। আমরা চাই আপনারা আরো এগিয়ে আসুন, নেতৃত্ব দিন। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই—ইনশাআল্লাহ।”

মতবিনিময়কালে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধার অভাব ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাকা/আলী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়