ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬  
সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব: জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান।

ডা. জুবাইদা রহমান বলেছেন, “দেশের নানা সমস্যার সমাধান সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই সম্ভব। জনগণকেন্দ্রিক রাজনীতি গড়ে তুলে সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

দীর্ঘ সময় পর সপরিবারে দেশে ফেরার পর এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত থাকলেও তিনি বক্তব্য দেননি।

ডা. জুবাইদা রহমান বলেন, “আমাদের সবার অনেক সমস্যা রয়েছে। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়।”

তিনি বলেন, “আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে নেতার আগে থাকবে জনগণ।”

সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, ন্যায়বিচার ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

শোষণের বিপরীতে অধিকার প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”

এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, “আপনারা মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। আমরা সাধ্যমতো এসব সমস্যার সমাধানে কাজ করব। সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা মানুষের কথা আরো শুনতে চাই এবং একে অপরকে আরো ভালোভাবে জানতে চাই।”

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়