রাতে জরুরি সংবাদ সম্মেলন বিএনপির
|| রাইজিংবিডি.কম
ভোটগ্রহণের আগের রাতে বিভিন্ন আসনে অপ্রীতিকর ঘটনার খবরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে মাঠের পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে বলে বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ হবে। ভোটের আগের রাতে বিভিন্ন জায়াগায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা গেছে। টাকাসহ আটকের বেশি কিছু খবর ভাইরাল হয়েছে।
সংবাদ সম্মেলনে এসব বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে বার্তা দেওয়া হতে পারে।
ঢাকা/আলী/রাসেল