জামায়াত আমিরের কেন্দ্রে ভোট পড়েছে ৫২ শতাংশ
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৫ নম্বর কেন্দ্র।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কেন্দ্র সাড়ে আট ঘণ্টায় ভোট পড়েছে ৫২ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটা পর্যন্ত রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৫ নম্বর কেন্দ্রে (বালক শাখা) মোট ৩৪১৮ জন ভোটারের মধ্যে ১৮০০ জন ভোট দিয়েছেন, যা ৫২ দশমিক শতাংশ। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আমিনুল ইসলাম এই তথ্য রাইজিংবিডি ডটকমকে জানিয়েছেন।
ভোটার উপস্থিতির চিত্র:
কেন্দ্র নম্বর ২২ (মহিলা শাখা)– মোট ৩১৫৫ জন ভোটারের মধ্যে ১১৫৭ জন ভোট দিয়েছেন, যা ৩৭ শতাংশ।
কেন্দ্র নম্বর ২৩ (মহিলা শাখা)- মোট ৩১৮২ জন ভোটারের মধ্যে ১৪৩০ জন ভোট দিয়েছেন, যা ৪৪ দশমিক ৯৪ শতাংশ।
কেন্দ্র নম্বর ২৪ (বালক শাখা)– মোট ৩৩৭১ জন ভোটারের মধ্যে ১২৩২ ভোট দিয়েছেন, যা ৩৬ দশমিক ৫১ শতাংশ।
ঢাকা/রায়হান/সাইফ