ভালোবাসা দিবসে ফুল বিক্রি হয়েছে গ্রামেও
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের দিনে সকাল থেকে রংপুর নগরীর বিভিন্ন মোড় ও পাড়া-মহল্লাসহ প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমাণ ফুল ব্যবসায়ীদের ভ্যান গাড়িতে ফুলের পসরা সাজিয়ে বিক্রি করতে দেখা যায়।
মঙ্গলবার (১৪ ফেব্রিয়ারি) সকাল থেকে রংপুর নগরী ও আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা যায়। ভালোবাসা দিবস পালনে মূল উপকরণ ফুল। এদিন ব্যাপক ফুলের চাহিদা থাকে। অনেকে ফুলের জন্য হন্যে হয়ে ঘুরতে থাকে। ফুল ছাড়া ভালোবাস দিবস যেন অসম্পন্ন। তাই দিবসটি পালনে ফুল চাই-ই চাই।
সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর নগরী ও আশপাশে এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট স্থানে ফুলের দোকান ছাড়াও বিভিন্ন অলিগলিতে বসেছে ভ্রাম্যমাণ ফুলের দোকান। বেশি দোকান লক্ষ্য করা গেছে শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে ও এর আশপাশের এলাকাগুলোতে। অন্যস্থানের চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার ফুলের বিক্রির বেশি ছিল।
ভ্যান গাড়িতে ফুলসহ গাছ ও ফুলের পসরা সাজিয়ে গ্রামে গ্রামে চষে বেড়ান ভ্রাম্যমাণ ফুল বিক্রেতা আকাশ হোসেন। এ সময় কথা হলে আকাশ বলেন, ‘আগে শুধু শহরে ফুল বিক্রি হতো। এখন গ্রামে প্রচুর ফুল বিক্রি হয়। আমি শুধু ভালোবাসা দিবসের দিন ফুল বিক্রি করে থাকি। গোলাপ ফুল একটা ১০ থেকে ১৫ টাকা কিনি। বিক্রি করি ২৫ থেকে ৩০ টাকা। এতে ভালো লাভ হয়। এ জন্য ফুল বিক্রি করি।’
আকাশ আরও জানান, শহরের মতো এক জায়গায় বসে থাকলে গ্রামে ব্যবসা হবে না। গ্রামে অনেকে গোপনে ফুল কেনেন। হয়তো তাদের নতুন প্রেম যাতে অন্য কেউ না জানে। পরে সুযোগ-সময় মতো ভালোবাসার মানুষটির কাছে ফুল বিনিময় করবে। তাই শহরের পাশাপাশি ভালোবাসা দিবসে এখন গ্রামেও ব্যবসা ভালো হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গেটে ভ্রাম্যমাণ মৌসুমী ফুল ব্যবসায়ী গোলাপ মিয়া, আফছার ও জনি জানান, গত বছবের তুলনায় এবারে বিক্রি ভালো হয়েছে। অনেকে তার প্রিয় মানুষটির জন্য একাধিক প্রজাতির ফুল কিনেছেন। দামও ভালো। গোলাপ ফুল একটি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। ফুলের সাইজের উপর নির্ভর করে দাম। গাঁদা, রজনীগন্ধা ফুলের একই অবস্থা। যেমন আকৃতি তেমন দাম।
ভালোবাসার মানুষটির জন্য ফুল কেনেন আশিক। তিনি বলেন, এবারে ফুলের দাম একটু বেশি ছিল। চার প্রজাতির ফুল কিনতে প্রায় ৩০০ টাকা লেগেছে তার। ভালো ফুলের দাম বেশি। দোকানিরা যা দাম চেয়েছে, তাই দিয়ে ফুল কিনতে হয়েছে।
আমিরুল/বকুল
২৪ ঘণ্টায় হামে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭