ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ২১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ‘অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার’ ২০১৮ সাল ভিত্তিক ২টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ পদে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ৬ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার।

পদ সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বা অ্যাপলাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

বয়সসীমা: ১ জুলাই ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৬ আগস্ট ২০২০ তারিখ, রাত ১১.৫৯ পর্যন্ত।

আবেদনের নিয়মকানুন জানতে ক্লিক করুন এই লিংকে: https://erecruitment.bb.org.bd/career/jul162020_bscs_60.pdf

 

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়