ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোপা আমেরিকার কোয়ার্টারে কে কার মুখোমুখি?

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৪, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোপা আমেরিকার কোয়ার্টারে কে কার মুখোমুখি?

ক্রীড়া ডেস্ক: শেষ হয়ে গেছে গ্রুপ পর্ব। এরই মধ্যে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে খেলছে কোন আট দল। শেষ আটে জায়গা নিশ্চিত করেছে এ গ্রুপ থেকে ব্রাজিল, পেরু ও ভেনেজুয়েলা। বি গ্রুপ থেকে কলম্বিয়া, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। সি গ্রুপ থেকে উরুগুয়ে ও চিলি।

এবার অপেক্ষা বিশ্বের সবচেয়ে প্রাচীন এই ফুটবল আসরের নক আউট পর্বের। চলুন দেখে নেই কোপা আমেরিকার শেষ আটে সেমি ফাইনালে উঠার লড়াইয়ে কে কার বিরুদ্ধে মাঠে নামবেঃ

দুই দিন বিরতি দিয়ে ২৮ জুন থেকে শুরু হবে নক আউট পর্ব। প্রথম দিন স্বাগতিক ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। পরদিন ২৯ জুন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। অপর ম্যাচে মাঠে নামবে দুই শক্তিশালী দল কলম্বিয়া ও চিলি। ৩০ জুন উরুগুয়ে বনাম পেরুর ম্যাচ দিয়ে শেষ হবে কোয়ার্টার ফাইনাল পর্ব।

টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৪ জুলাই। ৭ জুলাই থাকছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর সবশেষে ৮ জুলাই মারাকানার ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়