ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জন্মদিনে প্রধানমন্ত্রীর জন্য বিসিবির বিশেষ মোনাজাত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২০  
জন্মদিনে প্রধানমন্ত্রীর জন্য বিসিবির বিশেষ মোনাজাত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন সোমবার (২৮ সেপ্টেম্বর)। দেশের সরকার প্রধানের ৭৪তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে দেশের শীর্ষ ক্রিকেট সংস্থা। মোনাজাত ছাড়াও বোর্ডের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে এবং ঢাকার বিভিন্ন এতিমখানায় খাবার দেওয়া হবে।

আরো পড়ুন:

জাতীয় ক্রিকেট একাডেমিতে এই অনুষ্ঠান শুরু হবে বেলা একটায়। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সেখানে উপস্থিত থাকবেন।

গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
 

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়