ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন করপোরেট টুর্নামেন্টে টেক রিপাবলিক ও টেক্সটাইল বিডির জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:৪৯, ২৭ ডিসেম্বর ২০২০
ওয়ালটন করপোরেট টুর্নামেন্টে টেক রিপাবলিক ও টেক্সটাইল বিডির জয়

ওয়ালটন টি-টোয়েন্টি করপোরেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে জয় পেয়েছে টেক রিপাবলিক লিমিটেড ও টেক্সটাইল বিডি।

গতকাল শনিবার মিরপুর সিটি ক্লাব মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিদ্দিকী গ্রুপ ও টেক রিপাবলিক। ম্যাচে স্রেফ উড়ে যায় সিদ্দিকী গ্রুপ। টস জিতে সিদ্দিকী গ্রুপ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাটিংয়ের সুযোগ টেক রিপাবলিক সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।

আরো পড়ুন:

স্কোরবোর্ডে বড় পুঁজি না পেলেও বোলাররা দারুণ এক জয় এনে দেয় টেক রিপাবলিককে। সিদ্দিকী গ্রুপকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দেয় তারা। ৫০ রানের বিশাল জয়ের নায়ক মাহমুদুল হাসান। ৪ ওভারে ১ মেডেনে ১৪ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ২৫ বলে ২৮ রান করা শোভন।

দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হয় টেক্সটাইলস বিডি ও ওয়ান স্কাই কমিউনিকেশন। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ওয়ান স্কাই কমিউনিকেশন ৯ উইকেট হারিয়ে ১২০ রান তোলে। লক্ষ্য তাড়ায় মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে টেক্সটাইল বিডি।

রোহিত চোহান ৩৫ বলে ৫৮ রান করে ওয়ালটন কিং অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বল হাতে ১৭ রানে ৩ উইকেট নেওয়া মোস্তফা।

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়