ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টিতে লায়লা ও কেটুএম গ্রুপের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১২ ডিসেম্বর ২০২০  
ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টিতে লায়লা ও কেটুএম গ্রুপের জয়

ওয়ালটন করপোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় পেয়েছে লায়লা গ্রুপ ও কেটুএম গ্রুপ। শনিবার তারা হারিয়েছে এমকেআর গ্রুপ ও টেক্সটাইলস বিডিকে।

মিরপুর সিটি ক্লাব মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কেটুএম গ্রুপ ও টেক্সটাইল বিডি। টস জিতে ব্যাটিং করতে নেমে কেটুএম গ্রুপ ৮ উইকেটে ১৬০ রান তোলে। জবাবে টেক্সটাইলস বিডি তীব্র প্রতিদ্বন্দ্বীতা গড়েও ৭ রানের আক্ষেপে পোড়ে।

আরো পড়ুন:

সবকটি উইকেট হারিয়ে ১৫৩ রানে গুটিয়ে যায় তারা। ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার পান অপু। ওয়ালটন কিং অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মাহির।

দিনের দ্বিতীয় ম্যাচে লালয়া গ্রুপ ১০ উইকেটে জয় পায়। এমকেআর গ্রুপ আগে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান তোলে। জবাবে ১৪.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে লায়লা গ্রুপ। কাজী সুমন ২৪ রানে ৩ উইকেট নিয়ে ওয়ালটন গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কার পান।

৪৪ বলে ৫টি করে চার ও ছক্কায় ৬৯ রান করা ইমরান হোসেন রনি পেয়েছেন ওয়ালটন কিং অব দ্য ম্যাচের পুরস্কার। তার সঙ্গী নাজমুল হুদা মিতু ৪২ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৫১ রান।

ঢাকা/ইয়াসিন/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়